
খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমাসহ শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জেলার শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও আন্তরিক হওয়ার হতে আহ্বান জানিয়ে বলেন, শিক্ষকদের ভূমিকার অগ্রগতি বাড়াতে না পারলে পড়ালেখার মান বৃদ্ধি সম্ভব নয়। এসময় জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়াদের অভিনন্দন জানিয়ে এর ধারাবাহিকতা ধরে রাখারও আহবান জানান বক্তারা।
পরে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মোট নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে গুনী সম্মাননা তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিরা।
এ বছর প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে রূপা মল্লিক, মাধ্যমিক পর্যায়ে সাইফুল ইসলাম ও কলেজ পর্যায়ে মেহেরুন্নিছা বেগম মিলি প্রথম হয়েছেন।