
জামালপুরের ইসলামপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসর আলী নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হাসর আলী (৪৪) চন্দনপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সদস্য।
জেলা ডিবি-২ শাখার এসআই মনিসাধ্য জানান, গভীর রাতে ডিবি পুলিশের একটি দল চন্দনপুর গ্রামে অভিযান পরিচালনা করে হাসর আলীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। এরপর তাঁকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।