
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ গত ২৪ ঘন্টায় ১০জন কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। রবিবার ২৩ আগষ্ট বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ওয়ারেন্ট ভুক্ত ৭ জন হলেন করাইল্যাছড়ির মৃত আবদুল কাদেরে ছেলে জসিম উদ্দিন, আচালংয়ের মোনাফ মিয়ার ছেলে মনির হোসেন, তানক্কাপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ইব্রাহীম খলীল (২ মামলার ওয়ারেন্ট ভুক্ত),পশ্চিম গড়গড়িয়ার আব্দুল খালেকের ছেলে মনির হোসেন, বড়বিল মহিলা মাদ্রসাপাড়া মহি উদ্দিনের স্ত্রী নুরের নেছা লাকী ও ডিপি পাড়ার অংসাই অংমারমা, পিতা আতুস মারমাকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনীর ক্রমিক ১০(ক) ও ২৬(১) ধারা মোতাবেক মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃতদের মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার আদর্শগ্রাম মধ্য পাড়া (ফরিদ ডিলার বাড়ী)র মৃত রঙ্গ মিয়া ছেলে হাফেজ আহম্মেদ কে ১১৭ পিছ ইয়বা সহ গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপর ২ জন শান্তিপুর স্কুল পাড়ার মৃত মহরম আলী ছেলে মোঃ রিয়াদ হোসেন ও মৃত খলিলুর রহমারে ছেলে মোঃ আল আমিন কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক জরিমানা বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রনে ,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিপ্তর ও পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।