
'মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ।
রবিবার (১৬ই আগষ্ট) বেলা ১১ টায় রামগড় পুলিশ বক্সের সামনে মাদক বিরোধী সমাবেশটি অনুষ্ঠিত হয়। রামগড় থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সর্বসাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বক্তব্য রাখেন। তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে গণসচেতনতা বাড়াতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন, রামগড় থানার অফিসার ইনচার্জ ওসি মো: নাজির আলম, রামগড় উপজেলা বিএনপি র সভাপতি মোঃ জসীম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন ও বিএনপি-জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্ততারা বলেন, সুস্থ সবল জীবন ও সমাজ গড়তে সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।