
যশোরের শার্শায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
এর আগে বুধবার (২৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাসির উদ্দিন ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, নাসির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।