.jpg)
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ছয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন মুন্সীগঞ্জের রাজীক বেপারী(৫২) বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি সদর উপজেলার মিরকাদিম কালুন্দিপাড়া এলাকায়। রাজিকের মৃত্যুর খবরের পর বাড়ি সহ এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্র জানিয়েছে আড়াঁই মাস আগে তিনি প্রবাসে পৌঁছেছিলেন। সেখানে সে একটি দোকানে কর্মরত ছিলো
কান্না কন্ঠে বোন ফাতেমা জানান, রাজিকের তিন মেয়ে, স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যদের বরণ পোষণ আর স্বাবলম্বী করার জন্যই দূর প্রবাসে গেলো আমার ভাই। আজ মঙ্গলবার সকালে শুনি দোকানে আগুনের খবর পাই। পরে শুনি আমার ভাই আর নাই। এখন আমার ভাতিজিদের কি হবে।
রাজিকের ভাই সালাম বেপারী বলেন, আমার ভাই নাকি পুড়ে কঙ্কাল হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানায় যেনো লাশটা অন্তত পাই।