
সাম্প্রতিক সময়ে টানা বর্ষণের সৃষ্ট পাহাড়ি ঢল, বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ি মাটিরাঙ্গায় আওতাধিন এলাকায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করছে বর্ডার গার্ড বাংলাদেশ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) সকালে যামিনী পাড়া জোনের আওতাধিন বর্ণাল তবলছড়ি ওতাইন্দং ইউনিয়নের ৭৫০ জন দুর্গতের মাঝে ত্রাণ সমগ্রী ও ৪৫০ জনে মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ সর্বরাহ করা হয়।
এসময় জোন কমান্ডার লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।
সহায়তা কার্যক্রম শেষে জোন কমান্ডার বলেন,-"বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় মানবিক সহায়তার অংশ হিসেবে ত্রাণ ও জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে। ভারী বর্ষণের কারণে এই এলাকায় পাহাড় ধস এবং পানিবাহিত রোগ মহামারী আকার ধারণ করার শঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।"
এ সময় পদস্ত কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামন করে উপকারভোগিরা।