
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ছিনতাইয়ের কবলে পড়ে ৩০ লাখ টাকার স্বর্ণ খোয়ালেন আরমান হোসেন (৪০) নামের এক জাপান প্রবাসী। ভ’ূক্তভোগীর অভিযোগ ১৫ ভরি স্বর্নসহ সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগীর বাবা মুক্তিযোদ্ধা নুরুল হক বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, প্রবাসী আরমান হোসেন তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে। গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণ, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন, পাসপোর্ট ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেয়। স্বর্ণের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী সামসুজ্জামান জানান, তিনি একই পথে ঢাকা যাওয়ার সময় ৫-৬ জনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি ভয়ে সামনের দিকে এগিয়ে যাননি। তিনি যখন মোটরসাইকেল থামিয়ে দাড়িয়ে ছিলেন। তখনই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেননি।
স্থানীয়দের অভিযোগ, এ স্থানে নিয়মিত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এখানে পুলিশের চেকপোস্ট রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ডাকাতি ও ছিনতাই হয। পুলিশেরএ বিষয়ে সতর্ক হওয়া দরকার।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, ছিনতাইয়ের ঘটনাটি মেঘনা টোলপ্লাজায় অংশ পড়লেও মহাসড়কে হয়নি। এটি ঘটেছে মহাসড়কের পাশের নিচের একটি সড়কে।
সোনারগাঁ থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। আশা করি দ্রুত আসামী গ্রেপ্তার করা সম্ভব হবে।