
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিআদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার (২৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টায় মাটিরাঙ্গা উপজেলা সাবেক আহ্বায়ক ও জেলা ছাত্রদল সহ সভাপতি ছাত্রদল আরিফুর রহমান পাটোযারী সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম,তবলছড়ি ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।
আগষ্ট পরবর্তী ছাত্রদল কোন ধরনের সহিংশতায় জড়ায়নি উল্লেখ করে সভাপতির বক্তব্যে সজল বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ চোরা গুপ্ত হামলা করছে । বিরোধী দলে থাকা কালিন ছাত্র দলের উপ হামলা মামলা করেছে,কিন্তু ছাত্রদল তাদের উপর কোন নিার্যতন করে নাই। আর যদি চোরাগুপ্ত কর্মকান্ড করার চেষ্টা করা হয়, ছাত্রদল তার উপযুক্ত জবাব দিবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
এ সময় সাবেক উপজেলা ছাত্রদল সদস্য সচিব নাজিউর রহমান মঞ্জু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র দলেন নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতা কর্মিদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা দলীয় কার্যাল প্রঙ্গনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।