
মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদীর ভাঙনরোধ ও চরাঞ্চলের দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১১জুন) সকাল ১১টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীতীরে চার দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীতীরে অবস্থান নেন সহস্রাধিক ছাত্রছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।
মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলটিতে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। দৈনন্দিন স্কুল-হাসপাতালসহ নানা প্রয়োজনে নদী পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং নদী ভাঙনের কারণে অনেকেই ভিটেমাটি হারাচ্ছেন। এছাড়া উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণে অতিরিক্ত ব্যয়সহ নানা সংকটে জর্জরিত সাধারণ মানুষ।
দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ এবং ভাঙন কবলিত তীর রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।