
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ অটোছিনতাইয়ের পরিকল্পনাকারী তিনজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় অটোছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা, ধারালো অস্ত্র ও মুখ বাঁধার কাপড় উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. সিয়াম (২৭), মেঘনা উপজেলার নলচর এলাকার শফিকের ছেলে; মেহেদী হাসান (২৩), সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকার মহিউদ্দিনের ছেলে; এবং মো. রিফাত (২২), মেঘনা উপজেলার নলচর এলাকার মাসুদ আলীর ছেলে।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) জামাল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।