
মুন্সিীগঞ্জে পদ্মার শাখানদীর ভাঙনরোধ ও পচরাচঞ্চলের দুর্ভোগ লাগবে সেতু নির্মানের দাবিতে মানবন্ধন করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টংগিবাড়ী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদী তীরে চার দফা দাবিতে এমানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদী তীরে অবস্থান নেয় সহস্রাধিক ছাত্র ও স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার নারী পুরুষ।
মানববন্ধনকারীরা জানান, পদ্মার শাখা নদীতে বিচ্ছিন্ন চরাঞ্চলটিতে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরের কয়েক লক্ষাধিক মানুষের বসবাস। দৈনন্দিন স্কুল-হাসপাতাল সহ নানা প্রয়োজনে নদী পারাপারে ভোগান্তি আর নদী ভাঙনের কবলে ভিটে মাটি হারাচ্ছে চরাচঞ্চলটি মানুষরা। এছাড়াও উৎপাদিত কৃষি পন্য বাজারত করনে অত্যাধিক ব্যয় সহ নানা সংকটে জর্জরিত জনসাধরণ। দুর্ভোগ লাঘবে নতুন সকারের দীঘিপাড় এলাকায় একটি সেতু ও ভাঙন কবলিত তীর রক্ষায় স্থায়ী বেড়িবাঁধের দাবি সকলে।