
নাটোরের নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার পাটুল বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান।
ইউএনও ও স্থানীয়রা জানান, পাটুল বাজারের কাপড় ব্যবসায়ী মোহাম্মদ ফুয়াদের দোকানে আগুনের সুত্রপাত হয়। পরে মুহুত্বের মধ্যে আগুন পাশের মুদি দোকান, লাইব্রেরি ও কসমেটিকসের দোকান সহ ৬টি দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে মুহুত্বেই ৬ টি দোকান ঘর পুড়ে শেষ হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।