.jpg)
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের অন্তত ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডারও উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নাশকতার উদ্দেশ্যে এসব গান পাউডার সংগ্রহ করা হয়েছিল।
আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি