
দেশে প্রতিদিনের মতো আজ সোমবার (৪ মে) রাজধানীতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গুরুত্বপূর্ণ আয়োজনগুলো এক নজরে তুলে ধরা হলো—
ডিসি সম্মেলন
সকাল ৯টা থেকে ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হবে।
দিনব্যাপী একাধিক অধিবেশনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন, রেলপথ, নৌপরিবহন, পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা, ধর্ম, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বিকেলে অধিবেশন শেষে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন-এ স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।
ডিএনসিসির কর্মসূচি
সকাল ১১টায় গুলশান-২ নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে রেইনকোট ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ডিএসসিসির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় গুলিস্তান নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় হাজারীবাগ এলাকায় সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
বিকেল ৩টায় নগর ভবনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ব্র্যাকের কর্মশালা
সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে বজ্রপাত প্রস্তুতি ও ঝুঁকি হ্রাস’ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে বজ্রপাত মোকাবিলায় করণীয় ও ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
মানববন্ধন
সকাল ১১টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ প্রাঙ্গণে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে। ইন্টার্ন হোস্টেলের আবাসন সংকট সমাধানের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।