
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে পুনঃভর্তির আবেদন শুরু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ সিয়াম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জবির Rules and Regulations for Bachelor’s Degree (Revised) অনুযায়ী পুনঃভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইনস্টিটিউটের পরিচালক বা বিভাগের চেয়ারম্যানের নিকট সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট কর্তৃপক্ষ একটি তালিকা প্রস্তুত করে রেজিস্ট্রার দপ্তরে পাঠাবে। পরবর্তীতে অনুমোদিত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ফি পরিশোধের মাধ্যমে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে পুনঃভর্তি হতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় , আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত ‘নগদ’ বা ‘রকেট’-এর মাধ্যমে নির্ধারিত হারে ফি জমা দিয়ে পুনঃভর্তি সম্পন্ন করা যাবে।
এছাড়াও নির্ধারিত ফি এর বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, বিবিএ ও এলএলবি বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩,০০০ টাকা এবং বিবিএস বিভাগের জন্য ৩,৫৫০ টাকা পুনঃভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।