
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে শাহজালাল রুমির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও অ্যাডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
শুনানি শেষে আদালত তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এর আগে, টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিভাবক শাহজালাল রুমির বিরুদ্ধে অভিযোগ আনা হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনাটি গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ এবং মাদরাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার বিষয়গুলো পৃথকভাবে বিবেচ্য।