
"সত্যিকারের শক্তি কোনো জিনিসের ওপরে আরোপিত হয় না, বরং সেটা আরোপিত হয়ে থাকে মানুষের ওপরে। একজন মানুষ অন্য মানুষের ওপরে তার শক্তি আরোপ করে তাকে শুধু ভোগান্তি দিতে নয়, তার কাছ থেকে সে আনুগত্যও চেয়ে থাকে। কারণ, সে যদি তার প্রতি আনুগত্য প্রদর্শন না করে, তাহলে সে কীভাবে বুঝবে যে লোকটি কি নিজের ইচ্ছাকে মানছে, না-কি মানছে তার ইচ্ছাকে?
পুরনো সভ্যতাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ভালোবাসা ও বিচারের ওপরে। আমাদের এই সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে ঘৃণার ওপরে। আমাদের কোনো আবেগ থাকবে না; থাকবে কেবলমাত্র ভয়, রাগ, বিজয়ও আত্মঅবমাননা।বাকী সবকিছুই ধ্বংস করে ফেলব আমরা। এখানে দলের প্রতি আনুগত্য ছাড়া আর কোনো আনুগত্য থাকবে না; থাকবে না কেবল বিগ ব্রাদারের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা। কোনো হাসি থাকবে না, পরাজিত শত্রুদের ওপরে বিজয়ের হাসি ছাড়া। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, ঔৎসুক্য, জীবন নির্বাহের আনন্দ কিছুই থাকবে না। থাকবে শুধু বাড়ন্ত শক্তির মাদকতা,প্রতি মুহূর্তে থাকবে বিজয়ের রোমাঞ্চ ও অসহায় শত্রুকে পদদলন।
তুমি যদি এমন একটা ভবিষ্যৎকে চিত্রিত করতে চাও, তাহলে তুমি কল্পনা করে নিতে পারো একটা বুট যা মানুষের মুখে পদাঘাত করছে- চিরকাল।"
মূল: জর্জ অরওয়েল, উপন্যাস - ১৯৮৪ ( George Orwell, 1984)
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ Chabi Ghar Asad