
তেহরানে ইরানের সরকারি রেডিও ও টেলিভিশন সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে পুরো ভবন ধ্বংস হয়নি—সদরদপ্তরের একটি অংশে আঘাত হেনেছে হামলাটি।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ক্ষয়ক্ষতি সত্ত্বেও সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়নি এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, ‘প্রযুক্তি দল ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।’
উল্লেখ্য, গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধ চলাকালেও একই টেলিভিশন ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময়ও হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় সম্প্রচারে ফিরে আসে রাষ্ট্রীয় টেলিভিশন।