
ইরানে চলমান সামরিক অভিযান সামনে আরও জোরদার করা হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।
রোববার (১ মার্চ) দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদ-এর প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে বৈঠকের পর তিনি এ হুমকি দেন।
তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-এর সদরদপ্তরের ছাদ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “আমাদের সেনারা হামলার তীব্রতা বাড়িয়ে এখন তেহরানের কেন্দ্রে আঘাত করছে। সামনের দিনগুলোতে এটি আরও তীব্র হবে।”
তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, এই সংঘাতে ইসরায়েলও হামলার শিকার হচ্ছে। ইরানের সাম্প্রতিক হামলায় ৯ জন নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল