
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত তিন বছরে তিনটি ভিন্ন সরকারের শপথবাক্য পাঠ করিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেন।
এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তবে ছাত্র ও জনতার বিশাল আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ আগস্ট ওই সরকার পতিত হয়।
পরবর্তীতে ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন এই সরকারকেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।
এভাবে ২০২৪, ২০২৫ এবং ২০২৬ - পরপর তিন বছরে তিনটি সরকারকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।