
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ৬টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৬টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৩২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৭টি ট্রাক, ৪৭টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮২টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ৩৮টি ট্রাক, ৫২টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭টি বাস, ১৪টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৬২৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।