
সিরিজ বাঁচানোর লড়াইয়ে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ হাতছাড়া করলেও দ্রুত ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ইনিংসের তৃতীয় ওভারেই স্লিপে ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। তবে সেই ভুলের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।