.jpg)
জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, তার বর্তমান প্রধান নির্বাচকের চুক্তি ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তিনি নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করতে আগ্রহী নন।
এক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আরও দু-তিন মাস সীমিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে। গাজী আশরাফ এতে আপত্তি করছেন না, যদি তা অল্প সময়ের জন্য হয়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন বলেন, “মাস শেষ হলে তার মেয়াদ শেষ হবে। এরপর বোর্ডের চাওয়া এবং তার ব্যক্তিগত ইচ্ছা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
গাজী আশরাফ জানিয়েছেন, আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত থাকবেন এবং এই বছরের বাকি ১০ মাসের মধ্যে দেশের বাইরে বড় সময় কাটাবেন। তিনি বলেন, “আমার জন্য দীর্ঘ মেয়াদী চুক্তি সম্ভব নয়। যদি সীমিত সময়ের মধ্যে বোর্ডের সাহায্য প্রয়োজন হয়, আমি দিতে পারি, নয়তো দায়িত্ব ছাড়ার জন্য প্রস্তুত আছি। একই পদে দীর্ঘ সময় থাকার সংস্কৃতি তৈরি হওয়া উচিত।”
গাজী আশরাফ ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণ করেন। নাজমুল হাসানের তৎকালীন বোর্ড তাকে বোর্ড পরিচালকের মর্যাদা ও সুবিধা দিয়ে নিয়োগ দিয়েছিল।