
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। সে বার্তায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে মস্কোর আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন তিনি।
ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে।
মিশুস্তিন বলেন, “সরকারি পর্যায়ে গঠনমূলক যৌথ প্রচেষ্টা বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ ও সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সহায়তা করবে কাজ করবে রাশিয়া।”
তিনি দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বও তুলে ধরেন।
এই বার্তা বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার রাশিয়ার অভিপ্রায় প্রতিফলিত করে, যখন উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ এগিয়ে নেওয়া এবং বিদ্যমান সম্পর্ক সম্প্রসারণের দিকে তাকিয়ে রয়েছে।