.jpg)
খাগড়াছড়ির গুইমরা দেওয়ানপাড়া আশ্রমের ছাত্রী হোস্টেল উদ্বোধন করা হয়েছে। মাটিরাঙ্গা জোনের অর্থায়নে নির্মিত এই হোস্টেলটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মাসুদ খান।
উদ্বোধনকালে জোন কমান্ডার বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার প্রসার ও ছাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। এই হোস্টেলের মাধ্যমে আশ্রমের ছাত্রীরা আরও সুন্দর ও নিরাপদ পরিবেশে থেকে লেখাপড়া চালিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, আশ্রম কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাটিরাঙ্গা জোন দীর্ঘদিন ধরে পাহাড়ে শিক্ষা, চিকিৎসা ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।