
গণিত শাস্ত্রের জগতে ইতিহাস গড়লেন তেং ইয়ু ও ওয়াং হোং। প্রথমবারের মতো কোনো চীনা গণিতবিদ হিসেবে তারা অর্জন করলেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘গণিতের নোবেল’ খ্যাত ‘ফিল্ডস মেডেল’ পুরষ্কার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হওয়া ২০২৬ সালের আন্তর্জাতিক গণিতবিদ কংগ্রেস-এর উদ্বোধনী অনুষ্ঠানে তেং ইয়ু ও ওয়াং হোংয়ের হাতে ফিল্ডস মেডেল তুলে দেওয়া হয়।
গণিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি চার বছর পরপর এই পদক প্রদান করা হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী, ৪০ বছরের কম বয়সী সর্বোচ্চ চারজন গণিতবিদ এ সম্মানে ভূষিত হন।
আন্তর্জাতিক গণিত অঙ্গনে ফিল্ডস মেডেলকে সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। ব্যাপকভাবে এটি ‘গণিতের নোবেল’ নামেও পরিচিত।