
বাংলাদেশে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম আর নেই। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরেক সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মাইলামের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এদিকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ফেসবুকে মাইলামের মৃত্যুর বিষয়টি জানান। তিনি মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলামের পাঠানো একটি ইমেইলের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেন।
উইলিয়াম বি মাইলাম নব্বইয়ের দশকের শুরুতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন।
উল্লেখ্য, গত বছর তিনি ঢাকা সফরে এসেছিলেন। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।