
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।
এসময় মন্ত্রী আরও জানান, ঈদের আগে প্রতিটি নারী সদস্যকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। মোট ৫ কোটি পরিবারের সদস্যরা ধাপে ধাপে এই কার্ডের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের কয়েকজন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।