
মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বড় ধরনের হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, দেশটির বিরসেবা এলাকার নিওত হোভাব শিল্পাঞ্চলে এ হামলা চালানো হয়। ইরানের নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতেই সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলোর বরাতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডটি বেশ বড় আকার ধারণ করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।