
মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলকে লক্ষ্য করে ভোরের দিকে ইরান থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা নিয়ে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে তারা।
সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রের কারণে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে।
একই সময়ের কাছাকাছি লেবাননের দিক থেকেও উত্তর ইসরায়েল লক্ষ্য করে একাধিক রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে সমন্বিত হামলা চালিয়েছিল লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল