
রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে আনা হয়েছে।
তবে কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি এই কর্মকর্তা। কোনো নির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না, তাও স্পষ্ট করেননি তিনি।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।