
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা ও বিভিন্ন সংগঠন। রোববার (৯ ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি: রাজধানীর খামারবাড়ির মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট পরিদর্শন করবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সকাল সাড়ে ৯টায় সাংবাদিকদের ব্রিফ করবেন উপদেষ্টা।
বিএনপির কর্মসূচি: রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তায় ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানায় কর্মশালা হবে। দুপুর ২টায় সেগুন বাগিচা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৩১ দফা সংস্কার কর্মসূচির উপস্থাপন ও বিশ্লেষণ করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইশরাক হোসেন। এছাড়া, দুপুর ২টায় তেজগাঁও পলিটেকনিক মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৩১ দফা কর্মশালা ও কর্মীসভা অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩টায় ইসিতে যাবে বিএনপির প্রতিনিধি দল। বিকেল ৫টায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি: রোববার বিকাল ৫টা রুপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটি অফিসে তাদের ডায়াস্পোরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।
ডাকসু সংলাপ: রোববার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডিইউডিএস ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে হতে যাচ্ছে ডাকসু সংলাপ : সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভা। এতে বিভিন্ন ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করবেন।