
আগামী এক-দুই দিনের মধ্যে দেশে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
আমিন উর রশিদ বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে দেশে দুই লাখ মেট্রিক টন সার বেশি রয়েছে। সার পরিস্থিতি নজরদারিতে প্রতিটি উপজেলা ও জেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।