
এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ নারী কম্পাউন্ড দল। ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।
ফাইনালে বাংলাদেশের মেয়েরা ২৩০-২২০ স্কোরে কাজাখস্তানকে পরাজিত করেন। তিন আর্চারের সমন্বিত পারফরম্যান্সে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশ।
নির্ভুল নিশানা ও ধারাবাহিক স্কোরে শেষ পর্যন্ত কাজাখস্তানকে পেছনে ফেলে স্বর্ণপদক জয়ের আনন্দে মাতেন বাংলাদেশের তিন আর্চার। তাঁদের এই সাফল্যে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের পদকভান্ডারে যোগ হলো আরেকটি স্বর্ণ।