
রাজশাহীতে ছাত্রদল ও ছাত্রশিবিরকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ টেনে জামায়াত-শিবিরের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে ‘গুপ্ত’ অবস্থানে ঠেলে দিতে পারে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর পোস্টে রাজশাহীতে ছাত্রদলকে পিটিয়ে এলাকা ছাড়া করার অভিযোগের প্রসঙ্গও উঠে আসে।
রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কিভাবে ছাত্রদলকে কু* ত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’
তিনি আরও বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’
জামায়াত-শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।
তিনি আরও বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই।’ এ প্রসঙ্গে তিনি শেখ হাসিনার অতীতের একটি রাজনৈতিক বক্তব্যের কথা উল্লেখ করে জামায়াত-শিবিরের বর্তমান অবস্থানের সঙ্গে তুলনা করেন।
রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে তারা আরও কঠোর হয়ে উঠতে পারে। তাঁর মতে, এ বিষয়ে এখন থেকেই রাজনৈতিকভাবে সতর্ক থাকা প্রয়োজন।