
দেশের চলমান জ্বালানি সংকট ও এ নিয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দেশের চলমান জ্বালানি সংকট এবং এর ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।