
আলোচিত ঢাকা-৮ আসনে শেষ পর্যন্ত জয় লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। প্রতিদ্বন্দ্বিতায় থাকা এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঁচ হাজারের বেশি ভোটে পরাজিত করেন তিনি। গণঅধিকার পরিষদের মনোনয়নে নির্বাচনে অংশ নেওয়া মডেল ও অভিনেত্রী মেঘলা আলম এই আসন সর্বমোট ভোট পেয়েছেন ৬০৮।
ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মোট ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন ভোটার থাকা এই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। এর মধ্যে বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি ব্যালট। বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৬৭। এছাড়া ৮ হাজার ৯৯২ জন পোস্টাল ভোটার ছিলেন। তাদের মধ্যে ৬ হাজার ১২টি ভোট গ্রহণ করা হয়, যার ৩২০টি বাতিল হয়েছে।
ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্র থেকে এনসিপির প্রার্থী মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। পোস্টাল ভোটে তিনি পান আরও ২ হাজার ৫৫৫টি ভোট। সব মিলিয়ে তার মোট প্রাপ্ত ভোট ৫৪ হাজার ১২৭।
এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে অর্জন করেছেন ৬০৮ ভোট।