
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে।
১১৫ টি কেন্দ্রের মোট ফলাফলের মধ্য ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৯৮ হাজার ৪শ ৩৮ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১শ ৯১ভোট।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ ২৬ হাজার ২শ ৪৭ হাজার ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।
স্বাধীনতা পরবর্তী এই প্রথম এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হলো।
বাউফলের সাধারণ মানুষ ড. শফিকুল ইসলাম মাসুদের এ বিজয়কে এক অবিস্মরণীয় বিজয় বলে মন্তব্য করেছেন।