
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে আগামীকাল রোববার থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রথম দিন রোববার জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। সোমবার (৩০ নভেম্বর) বিএনপিসহ ১৯টি দল এবং মঙ্গলবার (১ ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
শনিবার ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর কাছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, রোববার থেকে টানা তিন দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করা হবে। এরপর নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি সভা অনুষ্ঠিত হবে।