
আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হুমায়ুন কবির।