
সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় ওআইসির সদর দপ্তরে অনুষ্ঠেয় জরুরি বৈঠকে তিনি অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার জেদ্দায় ওআইসির সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে তিনি অংশ নেবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হুমায়ুন কবিরের প্রথম বিদেশ সফর। আগামী শুক্রবার (২৮ আগস্ট) তার দেশে ফেরার কথা রয়েছে।