
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে আগ্রহী ওয়াশিংটন।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ধারাবাহিক অগ্রগতি, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের অংশীদারিত্ব আরও বিস্তৃত করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।