
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরপরই শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) আব্দুল্লাহ শিবলী সাদিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সালমা হাসনায়েন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিককে তথ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে তাঁর সংযুক্তির বিষয়ে জারি করা আগের অফিস আদেশটি বাতিল করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।