
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও বাড়িয়েছে আদালত। এ নিয়ে ১৭তম বারের মতো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে আগামী ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ হিসেবে আগামী ১৫ জুলাই নির্ধারণ করেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ জানুয়ারি মামলায় ১৭ জনকে আসামি করে গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজি আবেদন করেন।
পরবর্তীতে ১২ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন বাদীপক্ষের আইনজীবী অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় চাইলে আদালত ১৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেন।
পরে ১৫ জানুয়ারি বাদীপক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করলে আদালত সেটি আমলে নিয়ে মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।