
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে দেখা মিলেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ।
জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে যে, সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে।
এদিন সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে চাঁদের উপস্থিতি ও ঈদের তারিখ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
বৈঠক শেষে দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, "দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।"