
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জমির মালিকানা যাতে কৃষকদের হাতেই থাকে, ভূমি ব্যবস্থায় যাতে দখলদারিত্ব না থাকে, এক্ষেত্রে ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।
সোমবার (১৮ মে) সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, অতীতে জমি সংক্রান্ত নানা মামলা ও জটিলতার কারণে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়েছে। অনেক জমির মালিক ভূমি সংক্রান্ত কাজে বিভ্রান্ত হয়েছেন। এসব সমস্যা দূর করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দুর্ভোগ কমানো হবে।
এ সময় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি জানান, জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার থেকে ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। এখন থেকে সারাদেশে ৮৯৩টি সার্ভিস সেন্টারের মাধ্যমে নাগরিকরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন।