
জাতীয় সংসদে ২০২৫ সালের শেষ নাগাদ দেশে খেলাপি ঋণের উদ্বেগজনক চিত্র প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম ও তাদের ঋণের পরিমাণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কুমিল্লা-৪ থেকে আবুল হাসনাতের লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করা হয়।
শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান
এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড
এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড
সালাম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
সোনালী ট্রেডার্স
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড
গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড
কেমন ইস্পাত লিমিটেড
এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড
ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
কেয়া কসমেটিকস লিমিটেড
দেশবন্ধু সুগার মিলস লিমিটেড
পাওয়ার প্যাক মুতিরা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
পাওয়ার প্যাক মুতিরা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড
কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড
মুরাদ এন্টারপ্রাইজ
সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড
বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড
রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড
সরকারী পদক্ষেপসমূহ খেলাপি ঋণ কমানোর জন্য, ব্যাংক পর্যায়ে:
১০% এর অধিক শ্রেণিকৃত ঋণ আছে এমন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে ত্রৈমাসিক আলোচনা।
ব্যাংককর্মীদের জন্য খেলাপি ঋণ অগ্রগতি যাচাই।
শ্রেণিকৃত ঋণ রেজল্যুশন স্ট্র্যাটেজি গাইডলাইন প্রণয়ন।
ইচ্ছাকৃত খেলাপীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (BRPD সার্কুলার নং-০৬/২০২৪)।
ব্যাংকের লিগ্যাল টিম শক্তিশালীকরণ (BRPD সার্কুলার নং-১৪/২০২৪)।
প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১% নগদ আদায়ের লক্ষ্য নির্ধারণ (BRPD সার্কুলার নং-১১/২০২৪)।
ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন হালনাগাদ।
IFRS 9 অনুযায়ী Expected Credit Loss ভিত্তিক ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিং বাস্তবায়ন।
অতিরিক্ত পদক্ষেপ:
বিদ্যমান আইন সংশোধন (ব্যাংক কোম্পানি আইন, Negotiable Instrument Act, অর্থ ঋণ আদালত আইন, Bankruptcy Act)।
কৃষি ঋণের পুনঃতফসিলিকরণ নীতিমালা হালনাগাদ।
খেলাপী ও ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতাদের তালিকা প্রকাশ।
নিয়মিত ঋণ পরিশোধকারীদের প্রণোদনা।
ব্যাংকিং খাত থেকে একজন গ্রাহকের ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ।
অভিজ্ঞ ব্যাংকার অন্তর্ভুক্তকরণ অর্থ ঋণ আদালতের প্যানেল/জুরি বোর্ডে।
খেলাপী ঋণ রিটের মাধ্যমে বাধা প্রতিরোধ।
বেসরকারি খাতে Asset Management Company (AMC) প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন।
এই পদক্ষেপগুলো সরকারের লক্ষ্য হচ্ছে খেলাপি ঋণ কমানো, ঋণ ব্যবস্থাপনার স্বচ্ছতা বৃদ্ধি ও ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা।