
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) এই সাক্ষাত সম্পন্ন হয়েছে বলে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. রাশেদ মিজানের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাক্ষাতের সময় হাইকমিশনার ইমরান হায়দার স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। এছাড়া দুপক্ষ চলমান বিশ্ব সংকট এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।