
বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা নিয়ে ঢাকায় বৈঠকে বসেছেন দুই দেশের প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।